ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাত্র ১০ হাজার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ২৩ নভেম্বর ২০২২
মাত্র ১০ হাজার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
পলাশ থানা। ফাইল ছবি

রসিংদীর পলাশে চাওয়া মাত্র ১০ হাজার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে পাষণ্ড স্বামী। মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ১০ হাজার টাকা না দেওয়ায় মোহাম্মদ নাছিম তার স্ত্রী ফারজানাকে মারধর করে সন্ধায় বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে বাড়ি এসে রাত ৮টার দিকে  চিকিৎসার জন্য ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালের ব্যবস্থাপক মো. মানিক বলেন, রাত ৮টার দিকে গৃহবধূকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল। কপালের পাশে রক্তাক্ত জখম ও নাক দিয়ে রক্ত ঝরছিল। 

Advertisement

জানা যায়, ফারজানা নরসিংদী সরকারি কলেজে পড়ালেখার পাশাপাশি ঘোড়াশালে মাতৃভূমি নামে একটি এনজিওতে চাকরি করতেন। বিয়ে হয়েছে চার বছর হয়। তার দু বছর বয়সের একটি কন্যা সন্তানও রয়েছে। তার বাবার বাড়ি পাশের গ্রাম ফুলদির টেক। তার স্বামী মোহাম্মদ নাছিম ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে সিকিউরিটির চাকরির পাশাপাশি কাপড়ের ছোটখাটো ব্যবসা করতেন। ঘটনার দিন সন্ধ্যায় স্ত্রীর কাছে ব্যবসায়িক কাজের জন্য ১০ হাজার টাকা চেয়েছিলেন। বার বার টাকা চেয়েও না পাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে। আবার কেউ বলছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাজেদুর রহমান বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে দেখি খাটের মধ্যে মশারী টানানো অবস্থায় শোয়ে রাখা হয়েছে। ফাঁস নিয়ে আত্মহত্যার কোনো আলামত পাইনি। গলায় কোনো দাগের চিহ্ন ছিল না। মাথায় এবং কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!