ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ৭ জানুয়ারি ২০২৩
মুকসুদপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মজিবর শেখ নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর শেখ উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের কালাচান শেখের ছেলে। আহত ভ্যানগাড়ি চালক আক্তার মুন্সীকে রাজৈর হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ২টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানগাড়িটি দুমড়ে-মুচড়ে ও যাত্রীবাহীবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ভ্যানগাড়ির যাত্রী বালু ব্যবসায়ী মজিবর শেখ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ভ্যানচালক আক্তার মুন্সী গুরুতর আহত হন।

Advertisement

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!