ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঞ্জিন বিকলের দেড় ঘন্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ রেল রুট

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৮, ৭ জানুয়ারি ২০২৩
ইঞ্জিন বিকলের দেড় ঘন্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ রেল রুট
ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল সচল হয়েছে।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে বাসুটিয়া ফকির বাড়ি এলাকায় বিকল হয় দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন।

Advertisement

মশাখালী রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার সুলেমান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেন মশাখালী ও গফরগাঁও স্টেশনের মাঝামাঝি বাসুটিয়া ফকির বাড়ী এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। দেড় ঘণ্টা পর রিলিফ ট্রেন আসার আগেই ট্রেনের ইঞ্জিন সচল হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!