ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বানর নিয়ে গেল জুতা, আনতে গিয়ে ট্রেনের ছাদে পুড়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ৭ জানুয়ারি ২০২৩
বানর নিয়ে গেল জুতা, আনতে গিয়ে ট্রেনের ছাদে পুড়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

যাত্রীর জুতা ট্রেনের ছাদে নিয়ে গিয়েছিল বানর, আর সেই জুতা নামাতে গিয়ে ভুলক্রমে মাথার ওপর থাকা ২৫ হাজার ভোল্টের তারে হাত লেগে যায় এক যুবকের। এরপর সেখানেই জীবন্ত পুড়ে মৃত্যু হয় ওই তার।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

রেলওয়ে কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, নিহত যুবকের নাম অশোক। সে রেলওয়ে প্লাটফর্মে একটি দোকানে কাজ করতেন।

Advertisement

স্টেশন মাস্টার মনোজ শর্মা বলেন, বয়স্ক একজন যাত্রীকে সাহায্য করার সময় ওই তারে সংস্পর্শে আসেন অশোক। তারপর ঘটনাস্থলেই পুড়ে মারা যায় সে।

আরো পড়ুন>> অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু!

তিনি আরো বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিতে বলি। ট্রেনের ওপর লাগা আগুন নেভানো হয়েছে এবং মারাত্মকভাবে পুড়ে যাওয়া দেহটি নিচে নামানো হয়েছে।

যদিও অশোকের একজন আত্মীয় দাবি করেছেন, সে যখন ট্রেনের ওপর উঠছিলেন তখন তাকে থামানোর মতো কেউই সেখানে উপস্থিত ছিল না। অশোক তারটির সংস্পর্শে আসার পর তিনটি বিস্ফোরণ হয়। ১০ মিনিটের মধ্যে পুরোপুরি পুড়ে যায় অশোক। রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে অনেক পরে আসেন।

স্থানীয়রা বলছেন, কাসগঞ্জ রেলস্টেশনে যন্ত্রণার বড় হয়ে দাঁড়িয়েছে বানর। গত বছর বানর অন্তত ১৫ জনের মৃত্যু কারণ হয়েছে। চলতি সপ্তাহেই এক দল বানরের কারণে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। আর আরেকজন গুরুতর আহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!