[ প্রবাস জীবন ]
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু
ফাইল ফটো
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। বাংলাদেশ সময় রোববার বিকেলে সৌদির জিদান শহরের রায়হান এলাকার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাজন মিয়া (৩২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ১১ মাস আগে তিনি সৌদিতে গিয়েছিলেন।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, আমার ছেলে রাজন ১১ মাস আগে ক্লিনার ভিসা নিয়ে সৌদির জিদানে যায়। সেখানে রোববার গোসল করে লুঙ্গি শুকাতে দিতে যায়। তখন ভেজা লুঙ্গি বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নিহতের ছোট ভাই হোসাইন আহমেদ বলেন, আমরা যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনতে চাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সৌদি আরব
লিংক সফলভাবে কপি হয়েছে!