ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাচ-গানে খ্রিস্ট বর্ষ বরণে প্রস্তুত সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ৩১ ডিসেম্বর ২০২২
নাচ-গানে খ্রিস্ট বর্ষ বরণে প্রস্তুত সৌদি আরব
ছবি: সংগৃহীত

আজ রাত পোহালেই উঠবে নতুন বছরের সূর্য। খ্রিস্ট বর্ষ হিসাব অনুযায়ী শুরু হবে নতুন বছর। আর নতুন বছরকে বরণ করতে নানা আয়োজন করেছে বিশ্বের সব উন্নত দেশ। সেই থেকে পিছিয়ে নেই সৌদি আরব। এরই মধ্যে দেশটির বড় বড় শহরের হোটেল-মোটেলগুলো সেজেছে নতুন রূপে।

সৌদির জনপ্রিয় সংবাদমাধ্যম আরব নিউজ জানাচ্ছে, ইংরেজি নতুন বছরকে বরণ করতে সৌদি আরবের বিভিন্ন শহরে উৎসবের আয়োজন করেছে।

আইইউয়া: সৌদি আরবের পরিবর্তনশীল শহর আইইউয়া। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এ শহরটি নতুন রূপে সাজে। এবার নতুন বছরকে বরণে সেজেছে শহরটি। এ শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেস্টগুলোতে বিভিন্ন সুবিধা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হচ্ছে। বলা হচ্ছে, নতুন বছরকে বরণ করতে আয়োজন করা হয়েছে নাচ গানেরও। 

Advertisement

আলখোবার: সৌদির এ শহরটি বিভিন্ন উৎসবে নতুন করে সাজে। এবারও তার ব্যতিক্রম নয়। ঘড়ির কাঁটায় ঠিক ১২টা বাজলেই আনন্দে মেতে উঠবে শহরটি। শহরটিতে রয়েছে অনেক হোটেল ও রেস্টুরের। এসব রেস্টুরেস্ট ও হোটেলগুলো পর্যটকদের আকৃষ্ট করতে নতুন অফারের ছড়াছড়ি মেলে ধরেছে।  

রিয়াদ: নববর্ষকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রিয়াদ। ইংরেজি বর্ষকে বরণে আতশবাজিসহ আয়োজন করা হবে নাচ ও গানের। এছাড়া থাকবে জমকালো কনসার্টের আয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: সৌদি আরব
লিংক সফলভাবে কপি হয়েছে!