ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে নান্দাইলের যুবকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২ জানুয়ারি ২০২৩
সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে নান্দাইলের যুবকের মৃত্যু
ছবিতে রাজন মিয়া

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাজন মিয়া নামে ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে মৃত মো. রাজন মিয়ার বাবা ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করে জানান, রমজান ১১ মাস আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে গিয়েছিল। রোববার বিকেলে (বাংলাদেশ সময়) সেখানে নিজ বাসায় গোসল করে লুঙ্গি শুকাতে দিতে যায় রাজন। এ সময় ভেজা লুঙ্গিতে বৈদ্যুতিক তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার বিকেলে সৌদি আরবের জিদান শহরে রাজন মিয়ার মৃত্যু হয়। মৃত রাজন মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!