ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের ফটোশুটে বাচ্চাসহ হাজির বানর, বরের সঙ্গে তুললো ছবিও!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৫, ২৭ ডিসেম্বর ২০২২
বিয়ের ফটোশুটে বাচ্চাসহ হাজির বানর, বরের সঙ্গে তুললো ছবিও!
ছবি: সংগৃহীত

বিয়েকে আরো স্মরণীয় করে রাখতে ফটোশুট করছিল এক নবদম্পতি। সেসময় সেখানে আকস্মিক বাগড়া দেয় একটি বানর ও তার সঙ্গে থাকা বাচ্চা। তবে খারাপ কিছু ঘটেনি। পরিস্থিতি দারুণভাবে সামলে নিয়েছিলেন নতুন বর-কনে ও ফটোগ্রাফার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে এ ঘটনার একটি ভিডিও। এর ক্যাপশনে লেখা, ‘বিশ্বাস করতে পারছি না, আমাদের ভিডিওগ্রাফাররা ফিল্মে এটি পেয়েছেন। কী বন্য একটি দিন! আমরা এটি পছন্দ করেছি এবং তার পিঠে থাকা বাচ্চাটিও।’ ভিডিওর ওপরে একটি টেক্সটে লেখা, ‘পিওভি (পয়েন্ট অব ভিউ): যখন একটি বানর আপনার বিয়েতে ঢুকে পড়ে।’

ভিডিওতে দেখা যায়, নতুন বর একটি রোমান্টিক ভিডিওর জন্য তার স্ত্রীকে কোলে তুলে ঘোরাচ্ছেন। হঠাৎ একটি কৌতূহলী বানর পিঠে বাচ্চা নিয়ে ফটোশুটের স্পটে ঢুকে পড়ে। বানরটি প্রথমে কনেকে স্পর্শ করলে তিনি ভয় পেয়ে দূরে সরে আসেন। কিন্তু বর বেশ শান্তই ছিলেন। এ সময় বানরটি বাচ্চাসহ বরের হাতের ওপর উঠে যায় এবং আরাম করে বসে। ভাবখানা এমন যেন সে বলতে চাচ্ছিল, ছবিতে আমিও থাকতে চাই!

Advertisement

তখন বর শান্তভাবে তাদের ধরে রাখেন এবং একসঙ্গে ছবি তোলার জন্য হাসিমুখে পোজ দেন। পরে নববধূও বানরের উপস্থিতিতে স্বাচ্ছন্দ্যে ছবি তোলেন এবং তাদের আদর করেন।

আরো পড়ুন>> যে কারণে সৃষ্টি হয় বম্ব সাইক্লোন

কিছুক্ষণ পরে দেখা যায়, নবদম্পতি তাদের ফটোশুট চালিয়ে যাচ্ছেন এবং বানরটি বাচ্চাসহ সেই দৃশ্য দেখছে।

গত সপ্তাহে ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পরপরই ভিডিওটি ভাইরাল হয়েছে। এ পর্যন্ত অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ পোস্টটিতে লাইক দিয়েছেন। মন্তব্য করেছেন আরো অনেকে।

এক মন্তব্যকারী লিখেছেন, ‘সে (বানর) বলছে, হেই হেই, এখন আমাকেও ধরতে হবে!’ আরেকজন লিখেছেন, ‘মেয়ে, আমি (বানর) তোমার বরকে চুরি করবো’। তৃতীয় এক ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘সে অবশ্যই স্বামী খুঁজছিল এবং আপনাকে বেছে নিয়েছে।’ চতুর্থ একজন বলেছেন, ‘ফটোগ্রাফার হিসেবে এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। কী দারুণ হবে ছবিগুলো! সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/এমআরকে
ট্যাগ: বানর বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!