ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আগে ছবি তোলা নিয়ে বর ও কনের পক্ষের মারামারি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১১, ১২ ডিসেম্বর ২০২২
আগে ছবি তোলা নিয়ে বর ও কনের পক্ষের মারামারি!
ছবি: প্রতীকী

ভারতীয় উপমহাদেশে বিয়ের আয়োজনে অনেক মানুষ জড়িত থাকে। অনেক সময়েই এমন আয়োজনে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও মারামারি পর্যন্ত গড়ায় খুব কম। তবে এমন অপ্রত্যাশিত এক ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজ্যটির দেউরিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে এই মারামারির সূত্রপাত হয় মূলত কোন পক্ষ প্রথমে ছবি তুলবে, তা নিয়ে। ‘বরমালা’ শেষ হতে না হতেই কনে ও বর পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় গড়ায় মারামারিতে।

সংবাদমাধ্যম টাইমস নাও নিউজের প্রতিবেদনে বলা হয়, রামপুর কারখানা ডাস থেকে মাধবপুর গ্রামে পৌঁছে বরযাত্রা। সবাই বিয়ে নিয়ে ছিলেন উচ্ছ্বসিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, ফটো সেশনের সময় তাদের সেই আনন্দ ক্রোধে পরিণত হয়।

Advertisement

মোটামুটি মাতাল অবস্থায় থাকা বরপক্ষ দাবি করে বসে তারা প্রথমে ছবি তুলবে। মুহূর্তের মধ্যেই তাদের চাওয়া ঝগড়ায় রূপ নেয়। শুরু হয় মারামারি। বরের চাচা থামাতে চেয়েছিলেন। তিনি আহত হয়েছেন। হাতাহাতিতে আহত হয়েছেন বরের বোনও।

আরো পড়ুন>> শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

পরিস্থিতি সামাল দিতে রামপুর কারখানার পুলিশ হাজির হয়। আহতদের নেয়া হয় সদর হাসপাতালে।

সিনিয়র সাব-ইন্সপেক্টর বলরাম সিং বলেন, বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে বিয়েতে ছবি তোলা নিয়ে বিশৃঙ্খলার খবর পাই আমরা। আমরা পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নেয়া হয়।

এই মারামারি দেখে ক্ষেপে যান বর নিজেই। তাৎক্ষণিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে অস্বীকৃতি জানিয়ে বসেন। অবশ্য শেষ পর্যন্ত রাজি হন বিয়ের পিঁড়িতে বসতে। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!