ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩০০ লোকের সামনে বৌকে চুমু, বরের বিরুদ্ধে থানায় নালিশ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫০, ১ ডিসেম্বর ২০২২
৩০০ লোকের সামনে বৌকে চুমু, বরের বিরুদ্ধে থানায় নালিশ!
ছবি: সংগৃহীত

বিয়ের পরে বর কনেকে চুমু খেলেন, আর তাতেই হল বিপত্তি! স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন স্ত্রী! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে।

গত ২৬ নভেম্বর বিয়ে হয় সেই দম্পতির। ২৮ নভেম্বর পাভাসা গ্রামে চলছিল বিয়ের পরবর্তী অনুষ্ঠান (রিসেপশন)। বর ও কনে সেজেগুজে মঞ্চে বসেছিলেন। হঠাৎই ৩০০ জন অতিথির সামনে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রাখেন বর।

এতে বেজায় চটে যান কনে। মঞ্চ থেকে নেমে সোজা চলে যান নিজের ঘরে। পরিবারের বাকি সদস্যরা কনেকে শান্ত করার নানা চেষ্টা করেন বটে, তবে লাভের লাভ কিছুই হয়নি। বরং অভিযো জানাতে থানায় যান কনে।

Advertisement

পুলিশকে কনে জানান, ‘‘আমি আর আমার বরের সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকতে চাই। আমার বরের আচরণ আমার মোটেই ভাল লাগেনি। ৩০০ লোকের সামনে যে এমন কাজ করতে পারে তার চরিত্র মোটেও ভাল নয়। ওর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেয়া হয় তার আর্জি জানাচ্ছি।’’

আরো পড়ুন>> গুজরাট বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

এই বিষয় বর বলেন, ‘‘চুমু খাওয়ার ব্যাপারটা আগে থেকেই জানত আমার স্ত্রী। আমার সঙ্গে স্ত্রীর একটা শর্ত হয় যে আমি যদি সব লোকের সামনে ওকে চুমু খেতে পারি, তা হলে ও আমায় ১৫০০ টাকা দেবে। আর আমি যদি এই কাজটা না করতে পারি, তা হলে আমি ওকে ৩০০০ টাকা দেব।’’

পুলিশ এই বিষয়টা কনের কাছে জানতে চাইলে তিনি বলেন এই রকম কোনও কথাই হয়নি তাদের মধ্যে। পুলিশের সামনেই চলে দীর্ঘ বচসা। পুলিশি হস্তক্ষেপে শেষমেষ বর-বৌ দু’জনেই ঠিক করেন যে, তারা আর একসঙ্গে থাকবেন না। দু’জনে স্থির করেন যে শীঘ্রই তারা বিবাহবিচ্ছেদের আর্জি জানাবেন।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!