[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪
ফাইল ছবি
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোববার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, রোববার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা শনিবার ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় প্রবল শীত অব্যহত রয়েছে। এ তাপমাত্রা আরো কয়েকদিন থাকতে পারে বলে জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!