ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিভিটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ৯ জানুয়ারি ২০২৩
সিভিটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কবিরহাটে সিভিটের লোভ দেখিয়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল আউয়াল প্রকাশ সাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোরে বেগমগঞ্জ উপজেলার এয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাত ১০টার দিকে মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা।

গ্রেফতার সাজু কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের আবুল কালাম প্রকাশ বাশার আমিনের ছেলে। 

Advertisement

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে ওই শিশুকে দুটি সিভিট ট্যাবলেট দিয়ে ঘরে নিয়ে যান সাজু। একপর্যায়ে আরো সিভিট দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন সাজু। পরে শিশুর কান্নাকাটিতে স্বজনরা এলে পালিয়ে যান অভিযুক্ত সাজু। পরে ভুক্তভোগীকে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২১দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। এ ঘটনায় রোববার রাতে ওই শিশুর বাবা থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে সাজুকে গ্রেফতার করা হয়।

কবিরহাট থানার ওসি মো.রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!