ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ৮ জানুয়ারি ২০২৩
ঘরে ঢুকে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন
ফাইল ছবি

পাবনায় প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার বিকেলে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। বয়স কম হওয়ায় এ মামলায় একজনকে পাঁচ বছরের জেল দেওয়া হয়। এছাড়া বেকসুর খালাস পেয়েছেন তিনজন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জেলার আমিনপুরের ভবানীপুর গ্রামের মুজিবরের ছেলে মো. সজিব, শ্রী সম্মু কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার, কুদ্দুস মণ্ডলের ছেলে মো. ইমন মণ্ডল ও খন্দকার মঞ্জুর মোরশেদের ছেলে খন্দকার জোছেফ। অপরজন কদিমালঞ্চি গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. নাহিদ হাসান।

Advertisement

মামলার বিবরণ দিয়ে স্পেশাল পিপি খন্দকার আবদুর রকিব বলেন, ২০২০ সালে এসএসসি পরীক্ষার পর করোনার সময় গ্রামের বাড়িতে আসেন ওই স্কুলছাত্রী। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন নাহিদ। প্রেমে রাজি না হওয়ায় একই বছরের ৭ জুন রাতে স্কুলছাত্রীর ঘরে ঢোকেন আসামিরা। পরে ভুক্তভোগীর হাত-মুখ চেপে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান তারা।

এরপর ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে চিকিৎসা দেন। এ ঘটনায় আটজনের নামে থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগীর মা। একই বছরের ১০ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে রোববার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!