সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শজিমেক হাসপাতালের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। ওই সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্থানীয়রা।
আহত আব্দুস সালাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। ৪৩ বছরের সালাম বগুড়া জেলা কারাগারে কর্মরত। তার বাবার নাম গোলাম আলী। তিনি শজিমেক হাসপাতালের প্রিজন সেল ওয়ার্ডে দায়িত্বে ছিলেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান। তিনি বলেন, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনে গড়ে ওঠা মার্কেটে ফ্লেক্সিলোড করতে যান সালাম। ওই সময় তিনজন যুবক তার ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করেন। পরে হামলাকারীরা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
তিনি আরো বলেন, আহত সালাম শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। একইসঙ্গে হামলার কারণও জানা যায়নি।