[ দেশজুড়ে ]
রাণীনগরে প্রথম দিনে স্মার্ট কার্ড পেলেন ৫ হাজার ভোটার
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর রাণীনগর উপজেলায় ভোটারদের মাঝে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় প্রথমে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকির হাতে স্মার্ট আইডি কার্ড তুলে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমিন। প্রথমদিন মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের প্রায় ৫ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হয়।
রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমিন জানান, ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই উপজেলায় যারা ভোটার হয়েছেন তারা স্মার্ট কার্ড পাবেন। মঙ্গলবার স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখের মধ্যে উপজেলার ৮টি ইউনিয়নের এক লাখেরও বেশি ভোটারদের স্মার্ট ভোটার আইডি দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!