মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন সরদার গৌরনদী উপজেলার টরকী কসবা এলাকার মো. আক্তার হোসেন সরদারের ছেলে।
গৌরনদী মহাসড়ক থানার এএসআই মামুন জানান,অটো নিয়ে ভুরঘাটা দিকে গৌরনদীর দিকে আসছিলেন হোসেন সরদার। এ সময় ঢাকাগামী অজ্ঞাত যানবাহনের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
.png)
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের দায়িত্বে থাকা আকতার হোসেন জানান, অটোচালক হোসেনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা রয়েছে।