ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোকালয়ে বাঘ আতঙ্ক, সচেতনতায় বন বিভাগের মাইকিং

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১২ জানুয়ারি ২০২৩
লোকালয়ে বাঘ আতঙ্ক, সচেতনতায় বন বিভাগের মাইকিং
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রাস্তা, বেড়িবাঁধ ও পুকুর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা গেছে। এতে গ্রামবাসীদের সচেতন করতে বনবিভাগ মাইকিং করছে। 

সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আ. রহিম জানান, গ্রামে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা যায়। তিনি জানান, বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, দুটি বাঘ গ্রামে ঢুকেছে। বৃহস্পতিবার সকাল থেকে বনবিভাগ গ্রামবাসীদের সাবধানে চলাচলের জন্য মাইকিং শুরু করেছে। 

পূর্ব সুন্দরবনের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শামসূল আরেফিন জানান, বাঘের পায়ের ছাপ ট্রেস করে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে বাঘ বনে ফিরে গেছে, তবে সতর্কতা অবলম্বনের জন্য বনবিভাগের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।

Advertisement

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাট এর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘ সুন্দরবনে ফিরিয়ে নিতে লোকালয়ে বাঘের সন্ধানের জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জনসাধারণকে সচেতন করতে বনবিভাগ এরমধ্যে মাইকিং শুরু করেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!