বাঘ তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। বাইক আরোহীরা কোনওরকমে বাইকটিকে পিছিয়ে নিয়ে যান। বাইকটি পিছোতে দেখে বাঘও তাদের লক্ষ করে এগোতে থাকে। আর এই দৃশ্য দেখে রাস্তার দু’পাশে উপস্থিত গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও বাঘটি কিছুটা এগিয়ে এসে আবার নিজের খেয়ালেই জঙ্গলে ঢুকে পড়ে।
আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ে তাপমাত্রা নামল মাইনাস ৫১ ডিগ্রিতে
.png)
এ ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসার পর এক নেটাগরিক বলেছেন, জঙ্গলের মাঝখান দিয়ে তৈরি রাস্তায় খুব সাবধানে চলাফেরা করা উচিত। এমন পরিস্থিতির মুখোমুখি হতেই পারেন। তবে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে সরে যাওয়াই ভাল।”
সূত্র: আনন্দবাজার