আচমকা পর্যটকের গাড়িতে ঢুকে পড়লো চিতা বাঘ! (ভিডিও)
জঙ্গল সাফারিতে গিয়ে পর্যটকের গাড়িতে ঢুকে গেল চিতা! গাড়ির ভেতরে থাকা পর্যটক ভয়ে তটস্থ হলেও ক্যামেরাবন্দি করেন চিতার কাণ্ডকারখানা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ঘটনাটি ঘটেছে।
সম্প্রতি তানজানিয়াতে একটি সাফারি যাত্রায় যান ব্রিটন হেইস নামে এক পর্যটক।
.png)
A man on safari in Tanzania starts recording without any movement what is happenning
— Tansu YEĞEN (@TansuYegen) December 11, 2022
pic.twitter.com/AwVB0JUKUZ
প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, সাফারির সময় গাড়ি ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে গাড়িতে বসেই আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন ব্রিটন। গাড়ির জানালা ছিল খোলা। এমন সময় হঠাৎ গাড়ির খোলা জানালা দিয়ে ঢুকে পড়ে একটি চিতা। উঁকিঝুঁকি মেরে দেখতে থাকে গাড়ির ভেতরে। ভয়ে কাঁটা ব্রিটন তখন স্থির। তবে বুকে সাহস ভর করে পুরো ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেন তিনি। একটু পর ঐ চিতা নিজে নিজেই গা়ড়ি থেকে বেরিয়ে যায়। গিয়ে বসে বনেটের ওপর। তখন তড়িঘড়ি গাড়ির জানালা বন্ধ করে দেন ব্রিটন।
ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন তানসু ইগেন নামের এক ব্যক্তি। সেই ভিডিও বহু মানুষ দেখেছেন। অনেকে এ ভিডিওতে বিভিন্ন ধরনের মন্তব্যও করেছেন।