ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে সড়কে ঝরল বাইক আরোহীর প্রাণ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ১২ জানুয়ারি ২০২৩
জয়পুরহাটে সড়কে ঝরল বাইক আরোহীর প্রাণ
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

জয়পুরহাটে মুরগিবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলার ফটিয়া সরকার পাড়ার আ. করিমের ছেলে। তিনি দিনাজপুরে হিলির একটি জুট মিলের স্টোরকিপার হিসেবে চাকরি করতেন।

ওসি সিরাজুল ইসলাম জানান, সাইফুল ইসলাম একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে হিলি থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। পথে গতন শহর মোড়ে মুরগিবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল। অপর আহত ব্যক্তি দিনাজপুরের হাকিমপুর উপজেলার রাজধানী মোড়ের সোহেল হোসেনকে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!