[ দেশজুড়ে ]
উল্লাপাড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত পরিবহনের চাপায় হীরা হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হীরা হোসেন উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে হীরা হোসেন পূর্ব দেলুয়ায় আসছিলেন। এ সময় অজ্ঞাত কোনো একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হীরা হোসেন নিহত হন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!