বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর পারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ললীতা বসাক, কাঙ্গাল বসাক, লাকী বসাক, সৌরভ বসাক ও শয়ন্তী বসাক।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাত ২টার দিকে আগুনের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বাকি বিষয় তদন্ত শেষে জানা যাবে।
.png)