ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিছানায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১৬ জানুয়ারি ২০২৩
বিছানায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
বিশ্বম্ভপুর থানা -ফাইল ছবি

মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে গিয়াস উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাতেই বাবা হত্যার দায়ে মানসিক ভারসাম্যহীন ছেলে নুরুজ্জামান সুমনকে (২২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিনের ছেলে নুরুজ্জামান সুমন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো হয়। রাতে বাবা ছেলেকে ওষুধ খাইয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই নুরুজ্জামান বাবা গিয়াস উদ্দিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ব্যাপারে বিশ্বম্ভপুর থানার পরিদর্শক তদন্ত মো. ইকবাল হোসেন বলেন, মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!