গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের ফুলপুরের হোসেনপুর মধ্যপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র সুমন মিয়া ও মৃত সবুজ মিয়ার ছেলে ইসমাইল হোসেন।
র্যাব কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুর শহরের ডাকপাড়ায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা মূল্যের হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর রাতেই জামালপুর থানায় সোপর্দ করা হয়েছে।
.png)