সোমবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ গোলাম মোস্তফা রাসেল।
এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোডস্থ বন্ধু পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
.png)
গ্রেফতারকৃত মো. মাসুম সরকার (১৯) কুমিল্লার হোমনা থানার ভবানীপুর এলাকার হাসান আলী সরকারের ছেলে।
পুলিশ গোলাম মোস্তফা রাসেল জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন, আরিফ শেখ, কাজী ফেরদৌসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার গভীর রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোডস্থ বন্ধু পরিবহন কাউন্টারের সামনে মাসুম সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।