ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার ৬

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১৭ জানুয়ারি ২০২৩
বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দুপচাঁচিয়া উপজেলার চকসুখানগাড়ী থানাপাড়ার ২৮ বছরের আবু রায়হান ওরফে রাহিম, পশ্চিম বড়াই গ্রামের ৫০ বছরের জাহিদুল হক তালুকদার ওরফে কাজল, টেমা গ্রামের ৩২ বছরের বিপ্লব হোসেন, কাথহালী শিপুরপাড়া গ্রামের ৩৫ বছরের জিয়াউল হক ওরফে জিয়া, মাটাই ফকিরপাড়া ৬০ বছরের আব্দুল মজিদ ও মহলদারপাড়ার বাসিন্দা ৩২ বছরের বুলবুল। তবে বুলবুল বর্তমানে একই উপজেলার জয়পুরপাড়ায় বসবাস করছিলেন।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!