এর আগে, মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া উপজেলার মাছ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বগুড়া সদরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার ৪১ বছর বয়সী সোবহান হোসেন ও একই এলাকার ৩০ বছরের শামীম হোসেন।
র্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়ার মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মুঠোফোন, সিম ও ৫০০ টাকা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।