শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের গোদারিয়া এলাকায়।
ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের গোদারিয়া ফায়ার সার্ভিস অফিস এলাকায় ডিউটি করছিল পুলিশের একটি দল। এ সময় প্রাইভেটকার দেখে সন্দেহ হয় পুলিশের। পরে সিগন্যাল দিতেই গাড়ি থামিয়ে চালকসহ তিনজন দৌড়ে পালিয়ে যান। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৬৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
.png)