ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ৭ বছর পলাতক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১৮ জানুয়ারি ২০২৩
দুই বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ৭ বছর পলাতক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বেতাগীতে সাত বছর পর যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহীম একই এলাকার মুমিন উদ্দীন হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ২০১৫ সালে ইব্রাহীমের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলার রায় হয়। রায়ে দুই বছর তিন মাস সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সাত বছর ধরে তিনি পলাতক ছিলেন।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ইব্রাহীমের বিরুদ্ধে ঢাকার আদালতে তার প্রথম স্ত্রী মামলা করেন। মামলার রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!