বুধবার বিকেলে হাইমচর উপজেলার কালাচকিদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রুবেল পাটওয়ারীর ছেলে।
স্থানীয়রা জানান, কালাচকিদার মোড়ে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালক ওমর ফারুককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
.png)
হাইমচর থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। চালককে আটক এবং কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।