ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ৬৪ কেজি গাঁজাসহ গৃহবধূ গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ১৯ জানুয়ারি ২০২৩
ফরিদপুরে ৬৪ কেজি গাঁজাসহ গৃহবধূ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ মাহিনুর বেগম নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান। এর আগে, বুধবার উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহিনুর বেগম একই গ্রামের আল-আমিন ভূইয়ার স্ত্রী।

পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিন ভূইয়ার চৌচালা টিনের ঘরের কাঠের পাটাতনের উপর থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাহিনুর বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত মাহিনুরের স্বামী আল-আমিন ভূইয়া এবং শের এ ভূইয়া নামে দুইজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

এ ঘটনায় ভাঙ্গা থানায় তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মামলায় গ্রেফতারকৃত মাহিনুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!