ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ১৭ জানুয়ারি ২০২৩
কুমিল্লায় ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় ৬০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ চারটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন বুধইর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার বুধইর গ্রামের শামসুল হক খানের ছেলে মো. ছাদেক এবং বুড়িচং থানার করিমাবাদ গ্রামের শফি উল্লাহর ছেলে মো. রাজু আহমেদ।

র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সোমবার বিকেলে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন বুধইর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!