ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ২১ জানুয়ারি ২০২৩
বিয়ের দাবিতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন
বিয়ের দাবিতে অন্তঃসত্ত্বা প্রেমিকা -ছবি: সংগৃহীত

বিয়ের দাবিতে প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে অনশনে বসেছেন অন্তঃসত্ত্বা প্রেমিকা (১৬)। শুক্রবার বিকেল থেকে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় রাসেল বাদশার বাড়িতে উপস্থিত হয়ে অনশনে বসেন ওই তরুণী।

অভিযুক্ত রাসেল মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।

বিয়ের দাবিতে তরুণীর অনশনের বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় প্রেমিক রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

Advertisement

স্থানীয়রা জানায়, রাসেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেছেন, তবে মেয়েটি ফিরে যেতে রাজি হননি।

অনশনরত তরুণীর দাবি, তাকে বিয়ে করে ঘরে তুলে নেবেন রাসেল।  

তরুণী জানান, এক বছর আগে রাসেল বাদশার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমার গর্ভে রাসেলের দুই মাসের সন্তান রয়েছে। বিয়ের আশ্বাস দিলেও রাসেল বিয়ে করছে না। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।

এ বিষয়ে রাসেলের বাবা ইউপি সদস্য মইনুল ইসলাম বলেন, আপনার যেটা খুশি সেটি লেখেন। তাতে আমার কিছু যায় আসে না।  

তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!