ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ২২ জানুয়ারি ২০২৩
সীতাকুণ্ডে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত যুবদল নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ইমরান হোসেন পারভেজ নামে একাধিক মামলার আসামি এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ। এর আগে, শুক্রবার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ সীতাকুণ্ড পৌর শহরের দক্ষিণ মহাদেবপুর তেলিবাড়ি এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, জেলে থাকা সন্ত্রাসী মোহাম্মদ আলীর সেকেন্ড ইন কমান্ড যুবদল নেতা পারভেজ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।

ওসি তোফায়েল আহমেদ বলেন, ফটিকছড়ি থেকে আসা এক ব্যক্তির কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে ছোট দারোগারহাট এলাকায় অবস্থান করছিলেন পারভেজ। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!