ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুকুরে মিলল নিখোঁজ সাইমনের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ২৩ জানুয়ারি ২০২৩
পুকুরে মিলল নিখোঁজ সাইমনের মরদেহ
সাইমন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের একদিন পর সাইমন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার জিনোদপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইমন নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। পরিবার নিয়ে জিনোদপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন তার বাবা।

স্থানীয়দের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, রোববার থেকে নিখোঁজ ছিল সাইমন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারকে খবর দেন স্থানীয় লোকজন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!