ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণ দিলেন নারী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ২৩ জানুয়ারি ২০২৩
মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণ দিলেন নারী
ফাইল ফটো

রাজশাহীর বাঘা উপজেলায় রেখা খাতুন নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার বিকেলে মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে উপজেলার বাউসা ইউনিয়নের টাওরি পাড়া বাউসা গ্রামে তিনি আত্মহত্যা করেন। মৃত রেখা একই গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।

রেখা খাতুনের মা মরিয়ম বেগম জানান, রেখাকে আট বছর আগে ঈশ্বরদীর বিল গাছা গ্রামে পারিবারিভাবে বিয়ে দেওয়া হয়। রেখার বিয়ের আগে থেকেই তার মাথায় যন্ত্রণা করতো। এক সপ্তাহ আগে রেখাকে স্বামীর বাড়ি থেকে আনা হয়েছে।মাথার যন্ত্রণা ও শরীর জ্বালাপোড়া করায় বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু কোনো ভালো হয়নি। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির পাশের আম বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দেয় রেখা। এর আগেও রেখা কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!