ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ১৯ নভেম্বর ২০২২
আদমদীঘিতে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ফটো

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে জাকিয়া খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতে উপজেলার কুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাকিয়া খাতুন একই গ্রামের ইসাহক প্রামানিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ি গ্রামের ইসাহক প্রামানিক ও তার স্ত্রী জাকিয়া খাতুনের দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। এর জের ধরে জাকিয়া খাতুন শুক্রবার রাতে তার ঘরে ওড়নার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

আদমদীঘি থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন মৃধা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!