ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্রেফতার এড়াতে পুলিশের সামনেই বিষপান করলেন মৌসুমি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৭, ২৪ জানুয়ারি ২০২৩
গ্রেফতার এড়াতে পুলিশের সামনেই বিষপান করলেন মৌসুমি
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতাল- ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেফতার এড়াতে পুলিশের সামনেই মৌসুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর বিষপানের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের দাবি, সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূর পরিবারের দাবি, পুলিশ বিভিন্ন সময় মৌসুমিকে মাদক কারবারি বলে টাকা চায়। সন্ধ্যায় কয়েকজন পুলিশ মৌসুমির ঘরে গিয়ে তার নামে মাদক মামলা আছে উল্লেখ করে থানায় যেতে বলে। এ নিয়ে মৌসুমির সঙ্গে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মৌসুমি ঘরে থাকা বিষ পান করে। গুরুতর আহতাবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

Advertisement

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, মৌসুমি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে ঘরে থাকা বিষ পান করে। এ সময় তার ঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!