[ দেশজুড়ে ]
কোটি টাকার স্বর্ণ ফেলে পালালেন পাচারকারীরা
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের চেকপোস্ট এলাকায় সাদিপুর সড়কের ব্রিজের পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে বেনাপোল সীমান্তে অবস্থান করছেন পাচারকারীরা। ওই খবরে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে স্বর্ণের বারগুলো ফেলে পালিয়ে যান পাচারকারীরা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ যশোরের সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!