[ দেশজুড়ে ]
আলোচিত সাখাওয়াত হত্যায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালের আলোচিত সাখাওয়াত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সোহেল সরদারকে গ্রেফতার করেছেন মাদারীপুর র্যাব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মাদারীপুর র্যাব ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে শরীয়তপুরের নড়িয়া থানার রাজনগর ইউনিয়নের মালথ বেপারী কান্দী গ্রাম থেকে সোহেলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সোহেল সরদার বরিশালের হিজলা উপজেলার নরসিংহপুর গ্রামের মো. সিদ্দিক সরদারের ছেলে।
মাদারীপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আবু ছালেহ আনছার উদ্দিন জানান, কয়েক বছর আগে হিজলা উপজেলায় প্রকাশ্যে সাখাওয়াত নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন সোহেল। এ ঘটনায় বরিশাল আদালতে মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এরপর থেকে সোহেল পলাতক ছিলেন।
.png)
তিনি আরো জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেলকে বরিশালের হিজলা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!