ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় ট্রাক্টর উল্টে চালক নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৪ জানুয়ারি ২০২৩
কলাপাড়ায় ট্রাক্টর উল্টে চালক নিহত
ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে রুমেল নামে এর চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমেল পাবনা জেলার ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডা ইউপির আমজেদ ফকিরের ছেলে।

জানা যায়, রুমেল কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন এলাকায় ট্রাক্টর দিয়ে চাষাবাদের জমি তৈরি করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মাঠের কাজ শেষে দুর্ঘটনাকবলিত এলাকা দিয়ে সড়কে উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় পানির নিচে ট্রাক্টরে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা রুমেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।

Advertisement

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!