ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ২০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২৪ জানুয়ারি ২০২৩
লালমোহনে ২০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের সবুজ ও শাহে আলমের গুদাম থেকে এ জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের পরিমাণ প্রায় ৪৫ হাজার মিটার। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। পরে এসব জাল লাঙ্গলখালী এলাকার স্টেডিয়াম মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অবৈধ এসব জাল রাখা দোকানের মালিকরা আর অবৈধ জাল বিক্রি করবেন না বলে মুচলেকা দিয়েছেন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ডের সহায়তায় গজারিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য খাতের সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!