ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগৈলঝাড়ায় ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২৬ ডিসেম্বর ২০২২
আগৈলঝাড়ায় ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদফতর যৌথভাবে অভিযান চালিয়ে এ জাল জব্দ করে।

আগৈলঝাড়ায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে আগৈলঝাড়া থানা-পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর যৌথ অভিযান চালায়। এ সময় ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!