ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ১৫ সোনার বারসহ দুই যুবক আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ২৮ জানুয়ারি ২০২৩
খুলনায় ১৫ সোনার বারসহ দুই যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় পুলিশের অভিযানে ১৫ সোনার বারসহ ইমন ও আবুল হোসেন নামে দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

লবনচরা থানার ওসি এনামুল হক বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে ঢাকা থেকে খুলনার জিরোপয়েন্ট এলাকায় নামেন চোরাকারবারি ইমন ও আবুল হোসেন। গাড়ি পাল্টিয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাস থেকে নামলে তাদের দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করে। তাদের একজনের বাড়ি চট্টগ্রাম ও অপরজনের বাড়ি কুমিল্লায়। তবে তারা দুইজনই ঢাকায় থাকেন। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাচারের জন্য সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!