ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় ডাকাতির সময় প্রাইভেটকারসহ আটক ২ 

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ২৮ জানুয়ারি ২০২৩
মাগুরায় ডাকাতির সময় প্রাইভেটকারসহ আটক ২ 
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় চোরাই প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাতে মাগুরা সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার নুরুল্লাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মাসুম রানা এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোহনিয়া মিয়ার ছেলে সাদিকুল ইসলাম।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে একটি প্রাইভেটকার চুরি করে বিভিন্ন স্থানে ডাকাতি করছিল একটি চক্র। শুক্রবার রাতে চক্রটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিনাথপুর এলাকায় একটি দোকানের সাটার ভেঙে ডাকাতির চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সাহায্য চান। পুলিশ সেখানে গিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!