[ দেশজুড়ে ]
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের নরসিংহপুর থেকে চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। তবে রোববার রাত আড়াইটার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
.png)
ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে রোববার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!