ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ৩০ জানুয়ারি ২০২৩
কুড়িগ্রামে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকা থেকে ৯৪ বোতল ফেনসিডিলসহ সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর বাড়ি রাজারহাট উপজেলার ছিনাই এলাকায়। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন। 

জেলা পুলিশ জানায়, রোববার (২৯ জানুয়ারি) দিবাগত ভোরে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় জেলা সদরের ত্রিমোহনী এলাকা থেকে ৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সানোয়ার হোসেনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুড়িগ্রামের একটি দল। পরে সোমবার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, মাদক ব্যবসায়ী বিশেষ পোশাক তৈরি করে তার ভেতর ফেনসিডিল ফিটিং করে ঢাকায় পরিবহনের চেষ্টা করেছিলেন, যা পরবর্তীতে ডিবি কুড়িগ্রামের সফল অভিযানে ব্যর্থ হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!