ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় স্কুলছাত্রী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ৩০ জানুয়ারি ২০২৩
বিদ্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় স্কুলছাত্রী নিহত
প্রতীকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় মাসাপ্রু মারমা নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

সোমবার সকালে মানিকছড়ি উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসাপ্রু মারমা মানিকছড়ির দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমার মেয়ে। মাসাপ্রু মানিকছড়ির গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, সকালে মাসাপ্রু স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় মাসাপ্রু। স্থানীয়রা মাসাপ্রুকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ হোসেন জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটির চালক পালিয়ে গিয়েছেন। এ বিষয়ে নিহত স্কুলছত্রীর অভিভাবকদের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!