ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালপুরে গোয়ালঘরে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ৩০ জানুয়ারি ২০২৩
জামালপুরে গোয়ালঘরে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ
ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জে গোয়ালঘর থেকে আবু সাঈদ নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর দেড়টার দিকে বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আবু সাঈদ সীমারপাড়া গ্রামের করিমের ছেলে। আবু সাঈদ পেশায় একজন চালকল ব্যবসায়ী ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি গোয়ালঘরে আবু সাঈদের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আবু সাঈদের মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!