শনিবার বিকেলে বিরামপুর পৌর শহরের ইসলাম পাড়া এলাকায় জহিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শাহীনুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের লোকমান হোসেনের ছেলে।
জানা যায়, জহিরুলের বাসায় রঙের কাজ চলছিল। শাহীনুর শনিবার দুপুরে ঐ ভবনের দোতলায় রঙের কাজ করছিলেন। এ সময় বাড়ির রেলিং ঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। এতে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন।
.png)
এ বিষয়ে ফায়ার সার্ভিসের বিরামপুর স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।